কাপ্তাই প্রতিনিধি: দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কাপ্তাই বাজার ও তৎসংলগ্ন এলাকার পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ঔষধ ছিটানোর পাশাপাশি দুঃস্থ ও অসহায় মানুষদের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটি।
শনিবার(২৮-মার্চ) কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের মাঠে নৌ বাহিনী ঘাটি শহীদ মোয়াজ্জম এর তত্ত্বাবধানে ঘাটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার এনামুল ইসলাম ২৫০ পরিবারের হাতে ত্রান সামগ্রী তুলে দেন। নির্ধারিত দুরত্ব বজায় রেখে সুশৃঙ্খল পরিবেশে এই ত্রান বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এই সময় ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সহ ঘাঁটির কর্মকর্তা, নৌ বাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধিরা উপস্হিত ছিলেন।
এসময় নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়। একইসাথে তারা করোনা প্রতিরোধে সচেতনতা তৈরি করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণসহ নানা পরামর্শ প্রদান করে। পরে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ছবিসংযুক্তঃ বাংলাদেশ নৌবাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নির্বাহী অফিসার কমান্ডার এনামুল ইসলাম অসহায়দের মাঝে ত্রান বিতরণ করছেন।