Monday, September 7

চট্টগ্রাম ‍শিক্ষাবোর্ড
জেএসসিত পরীক্ষায় পাসের হার ৮১.৫২%, পিইসিতে ৯৭.৯৮ % ইবতেদায়ীতে ৯৫.৮৭ শতাংশ

0

মো.মুজিব উল্ল্যাহ্ তুষার, চট্টগ্রাম : সোমবার ২৪ ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান জেএসসি পরীক্ষার এ ফলাফল প্রকাশ করেন।

অন্যদিকে দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পিইসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলার ফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিরুল কায়ছার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা।

ফলাফলে দেখা গেছে, ২০১৭ সালে পাসের হার ছিলো ৮১.১৭ শতাংশ। সে হিসেবে এবার পাসের হার ০.৩৫ শতাংশ বেড়েছে।

এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৩১ জন শিক্ষার্থী। ২০১৭ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১০ হাজার ৩১৫ জন।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান জানান, এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ২৪০টি বিদ্যালয়ের ২ লাখ ২ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৫ হাজার ৩৮ জন পরীক্ষার্থী।
পিইসিতে এবার জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৮৪ জন শিক্ষার্থী। ইবতেদায়ীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৯৯৯ জন।

এ বছর পিইসিতে নগরসহ চট্টগ্রামের ২০ শিক্ষা থানার ১ লাখ ৪১ হাজার ২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৮ হাজার ১৭৪ জন।

অন্যদিকে, ইবতেদায়ী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ২৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে পাস করেছে ২২ হাজার ৮৩০ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.