দেশজুড়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ধীরে ধীরে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে এ ঘূর্ণিঝড়। এর জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এর আজ শনিবারের (৯ নভেম্বর) পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান।
প্রসঙ্গত, জেএসসি ও জেডিসির স্থগিত গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ১২ ও ১৪ নভেম্বর।