মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : পবিত্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা গাজীপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি ও সাধারণ মুসলিদের আয়োজনে রাজবাড়ি সড়কে প্রায় আধা ঘন্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারিক মিয়াজীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মনির আহমেদ খান, মুফতি আব্দুল মান্নান, আহমদ আলী রুশদী, আব্দুর রাজ্জাক, জহিরুল ইসলাম, বারিউল সিদ্দিক প্রমুখ।