জে.আফরোজ যুব ও নারী উন্নয়ন কেন্দ্র’র আয়োজনে এবং গ্লোবাল কম্পিউটার ইনস্টিটিউট চট্টগ্রাম এর সহযোগিতায় নারী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা ইপিজেডস্থ গ্লোবাল ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়
।জে. আফরোজ এর নারী বিষয়ক সম্পাদিকা বি এইচ সোনিয়া র সঞ্চালনায় এবং জে.আফরোজ চট্টগ্রাম শাখার সভাপতি মো: মোমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক এম মোসলেহউদ্দিন বাহার,উপস্থিত সকলকে মজিব শতবর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন প্রশিক্ষণের মাধ্যমেই নারীদেরকে দক্ষতা অর্জন করতে হবে, যে নারী যত দক্ষ হবে দেশ তথা সমাজ তত উন্নত হবে, কারিগরি ও বহুমুখী শিক্ষার মাধ্যমেই এটি সম্ভব, নারী নিজেকে এগিয়ে নিতে হবে, প্রবল ইচ্ছে শক্তি না থাকলে কোনো অর্জনই সম্ভব নয়, অলস মোরা থাকবো না কাজে নিজেকে দক্ষ করবোই এ হোক মুজিব শত বর্ষে আমাদের প্রতিজ্ঞা।
মূল আলোচক ছিলেন জে.আফরোজের কেন্দ্রীয় প্রশিক্ষিকা চন্দ্রীকা সিংহ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন সাংবাদিক বাবুল হোসেন বাবলা, লিও ক্লাব পার্ট প্রেসিডেন্ট সহ-সভাপতি লিও রাসেল মির্জা, দেশের নিউজ র সম্পাদক মাহাবুবর হাসান মিলন,নাজিম উদ্দিন মজুমদার, অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকেন, রাবেয়া সুলতানা রিয়া, রিমা আক্তার, রিয়া দাস, আমেনা, সাথী, ফেরদৌসী সহ প্রমুখ।