হেলাল উদ্দিন মিয়া, চট্টগ্রাম: মিরসরাই উপজেলার ৩ নং জোরারগন্জ ইউনিয়ন আওয়ামিলিগের উদ্দোগে মুকবুল আহম্মদ কল্ল্যান পরিষদের সৌজন্যে এক প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় মকবুল আহম্মদ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে।
ফুটবল ম্যাচের সভাপতিত্ত করেন মানারাত আহম্মেদ চৌঃ বাবু।
এতে প্রতিদ্বন্দ্বীতা করে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নব-নির্বাচিত সভাপতি শ্যামল দেওয়ানজী একাদশ বনাম সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার একাদশ। খেলা ড্র হয়। খেলা পরিচালনা করেন মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম’র সভাপতি ও আওয়ামীলীগ নেতা কালু কুমার দে। টিমে অংশ নেন জোরারগঞ্জ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে নির্বাচিত আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতারা।
এই প্রিতি ফুটবল ম্যাচ এ উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, জোরারগঞ্জ থানার ওসি মফিজ উদ্দিন, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার, বারইয়ারহাট পৌরসভার কাউন্সিলর আজিজুল হক মান্না প্রমুখ। ম্যাচটি গোল শূন্য ভাবে শেষ হয়।