Monday, August 24

জোরারগঞ্জ ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

হেলাল উদ্দিন মিয়া: চগ্রাট্টম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বাবু শ্যামল কুমার দেওয়ানজী ও সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম মাষ্টার নির্বাচিত হন।
আজ বুধবার(৩০ অক্টোবর) জোরারগঞ্জ মহিলা কলেজ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন, ‘যারা বাহিনীর নেতৃত্ব দেন, ক্যাডার পোষেন তারা আওয়ামী লীগের নেতৃত্বে আসতে পারবে না। মাদকের সাথে জড়িত, যারা মাদক গ্রহণ করেন ও মাদকসেবীদের আশ্রয় দেন তারা আওয়ামীলীগ করতে পারে না। যারা দলের জন্য নিবেদিত, কর্মীবান্ধব, স্বচ্ছ রাজনীতি করেন তাদের নেতৃত্ব আনা হবে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.