Friday, August 14

জয়পুরহাটে ট্রেনের সঙ্গে সংঘর্ষে বাসের ১১ যাত্রী নিহত

0

আজ শনিবার সকাল পৌনে সাতটার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে বাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। দুর্ঘটনার সময় রেলগেটটি খোলা ছিল এবং গেটম্যান ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা তার।

মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ওই সংঘর্ষ হয়। জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল বাসটি। পথে বাসটি পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটিও সেখানে চলে আসে। এতে সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন।
নিহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী। দুর্ঘটনার পর পাঁচজনকে উদ্ধার করে এলাকাবাসী জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ প্রসঙ্গে জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.