Tuesday, September 1

জয়পুরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তিন শিশুসহ নিহত ৮

0

জয়পুরহাট সদরের দানিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আট জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু ও পাঁচ নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন।

আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.