Wednesday, September 23

জয়ের কথায় নচিকেতার ‘শেষ সময়’

0

প্রকাশিত হলো নচিকেতার ‘শেষ সময়’ শিরোনামের একটি গানের ভিডিও। জয় শাহরিয়ারের কথা, সুর ও সঙ্গীতে সম্প্রতি গানটির স্টুডিও ভার্সনের ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান এ্যামোজ রেকর্ডস।

গানটি প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘নচিকেতার জন্য গান করতে পারাটা আমার জন্য স্বপ্নের মত। সেই স্বপ্ন পূরণ হয়েছে। যার আনন্দ এবার সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। এটা তথাকথিত প্রেমের গান নয়। জীবনভিত্তিক একটি গান। এই সময়ের অস্থির গানগুলোর মধ্যে শ্রোতারা কিছুটা হলেও এই গানে নিজেদের খুজে পাবেন বলে আমি মনে করি।’

উল্লেখ্য, দু’বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। একটা সময় ছিল যখন এই শিল্পী দেশীয় শিল্পীদের সঙ্গে বিভিন্ন মিক্সড অ্যালবাম প্রকাশ করেছেন। তবে এখন অ্যালবামের সেই যুগ আর নেই। সিঙ্গেল প্রকাশ করছেন শিল্পীরা। সেই ধরাবাহিকতায় এই নতুন গান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.