বাবলা চৌধুরী-চট্টগ্রাম প্রতিনিধি :
২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জয় নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। জয় নিউজের চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দীন এর নেতৃত্বে বর্ষপূর্তি উপলক্ষ্যে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।
গুণীজনদের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, আকরাম খান, প্রফেসর অনুপম সেন (একুশের পদকপ্রাপ্ত) ভারতীয় হাই কমিশনার অনিন্দম চট্টোপাধ্যায় ও কলকাতার আনন্দবাজার পত্রিকার সহকারী সম্পাদক অনমিত্র চট্টোপাধ্যায় আরো ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বর্ষপূর্তি উপলক্ষ্যে জমকালো সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষপর্যায়ে সবাই একসাথে নৈশ্য ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের ইতিটানা হয়।