
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ‘জয় বাংলা লিডারশীপ অ্যাওয়ার্ড-২০১৯’ পেলেন আলোর আশা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আনোয়ার এলাহি ফয়সাল। জয় বাংলা কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সারা বাংলাদেশের কয়েকটি সংগঠনকে এই সম্মাননা স্মারক দেয়া হয়। চট্টগ্রাম থেকে সামাজিক সংগঠন আলোর আশা ফাউন্ডেশন এই সম্মাননা স্বারক অর্জন করে। রাজধানীর সেগুন বাগিচার ‘বাগিচা চাইনিজ রেস্টুরেন্ট’ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজামান আহমেদ, এম.পি ।বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ, ভাষা সৈনিক মোঃ রেজাউল করিম, বাংলাদেশ সাংবাদিক ফোরাম এর চেয়ারম্যান শামীম হোসাইন শীবলী, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটি লায়ন জেরিন সুলতানা কান্তা সহ আরো অনেকে। এতে সভাপতিত্ব করেন জয় বাংলা কল্যান ট্রাস্ট-এর চেয়াম্যান এ এম আলতাফ মাহমুদ জসিম উদ্দিন।
অনুষ্ঠানের আয়োজক কমিটি ও অতিথি বৃন্দ বলেন এই ধরণের অনুষ্ঠানের মাধ্যমে তরুনদের উজ্জীবিত করা এবং সমাজকে আরো এগিয়ে নেয়া সম্ভব। সমাজের জন্য যারা নিঃস্বার্থভাবে কাজ করেন এই অর্জন তাদের জন্য অনেক সামান্য। দেশের সরকার এবং বৃত্তবান মানুষরা যদি এদের পাশে এগিয়ে আসেন তাহলে সত্যিকার অর্থে একটি সোনার বাংলাদেশ গড়া সম্ভব৷