ঝিনাইদহের শৈলকুপায় চলছে বিএনপির আধাবেলা হরতাল। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়।
চলবে বেলা ১২টা পর্যন্ত। এদিকে হরতাল হলেও সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে।
অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে দুর্নীতির দায়ে বিএনপি নেতা আব্দুল ওয়াহাবের কারাদণ্ডের প্রতিবাদে আজ মঙ্গলবার শৈলকুপা উপজেলায় এ হরতাল আহ্বান করে উপজেলা বিএনপি।
তবে হরতাল সমর্থনে উপজেলার কোথায় মিছিল বা সমাবেশ করতে দলটির নেতাকর্মীদের দেখা যায়নি।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, উপজেলায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।