জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার কোলাবাজারে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কোলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস।
জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনোয়ার হোসেন। বক্তারা এসময় সকারের বিভিন্ন সাফল্য, অজর্ন ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করেন।