Wednesday, September 23

ঝিনাইদহে সিও সংস্থার আয়োজনে অংকুর নাট্য একাডেমীকে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান ও আলোচনা অনুষ্ঠান

0

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ: শনিবার রাতে ঝিনাইদহে সিও কনভেনশন সেন্টারে অংকুর নাট্য একাডেমী ভারত সফরে ২০ সদস্য বিশিষ্ট নাটকের কলাকৌশলী ও শিল্পী দল বিভিন্ন প্রেক্ষাগ্রহে সফলতার সহিত নাটক মঞ্চস্থ করে দেশে ফিরে আসায় সিও সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে ।

সিও সংস্থার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

সিও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা রাখেন অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস,প্রভাষক সাইফুল ইসলাম,ভুমি কর্মকর্তা জামাল হোসেন, বিশিষ্ট নাট্যকর ইসাহাক আলী, তাসলিমা আক্তার তিন্নি, সাজ্জাদ আহমেদ, সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও পতিষ্ঠানের উপ-নির্বাহী পরিচালক নাছির উদ্দিন, প্রকল্প পরিচালক ঋণ ওহিদুর হমান, সহকারী নির্বাহী পরিচালক তোফাজেল হোসেন, প্রকল্প পরিচালক ঋণ ওহিদুর রহমান, জোনাল ম্যানেজার রেসাউল আজম, সরোজ কুমার দাশ, হিসাবরক্ষক বদরুল আমিন, শরিফুল ইসলাম, শাহানাজ পারভীন,ম্যানেজার শহিদুল ইসলাম,জোনাল হিসাবরক্ষক আমিনুর রহমান, ময়না খাতুন, নাসিমুল ইসলাম, আইটি প্রধান মোঃ রুহুল্লাহ,জনি আহমেদ, মহিদুল ইসলাম,শামিম হোসেন প্রমূখ।

অংকুরের বক্তাগন এমন মহৎ উদ্দোগকে সাধুবাদ জানান। বক্তাগন সংস্থাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যায়ে ও দেশের উন্নয়নের লক্ষে সততা ও নিষ্ঠার সহিত কাজ করার পরামর্শ দেন। আলোচনা শেষে সংবর্ধনা ক্রেষ্ট, ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখের আয়োজন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.