Tuesday, September 15

টঙ্গীতে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

0

গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও স্থানীয়দের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল বুধবার রাত পৌনে ৮টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকার একটি তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার স্টেশনের ইনচার্জ আতিকুর রহমান জানান, মিলগেইট এলাকার একটি তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের তিনটি গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তুলার গোডাউনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.