Thursday, August 27

টঙ্গীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

0

টঙ্গীতে শুভ আহম্মেদ (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। শুভ আহম্মেদ ফকির মার্কেট এলাকার মো. রাজু মিয়ার ছেলে। সে বিসিকের একটি স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

পুলিশ জানায়, রাতে শুভ বাবার কাছ থেকে টাকা নিয়ে চুল কাটার জন্য বাইরে যায়। রাতে বিসিক এলাকায় শুভকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে রাত ২টার দিকে ওই কিশোরের মা থানায় ফোন করলে পুলিশ তার মৃত্যুর খবর দেয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.