Friday, September 25

টসে জিতে ফিল্ডিংয়ে চিটাগং ভাইকিংস

0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজ রবিবারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদের খুলনা টাইটানস এবং মিসবাহ-উল-হকের দল চিটাগং ভাইকিংস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে চিটাগং।

বিপিএলের চলতি পঞ্চম আসরে উভয় দলই এখন পর্যন্ত ২টি করে ম্যাচ খেলেছে এবং ১টি করে জয় পেয়েছে। ২ পয়েন্ট নিয়ে চিটাগংয়ের অবস্থান পয়েন্ট টেবিলের ৫ নম্বরে। একই পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে খুলনা আছে সবার শেষে সপ্তম অবস্থানে।

চিটাগং একাদশ: লুক রনচি, সৌম্য সরকার, দিলশান মুনারাবিরা, মিসবাহ-উল-হক (অধিনায়ক), লুইস রেইস, এনামুল হক, সিকান্দার রাজা, তানবীর হায়দার, সানজামুল ইসলাম, শুভাশীষ রায় এবং তাসকিন আহমেদ।

খুলনা একাদশ: নাজমুল হোসেন শান্ত, চ্যাডউইক ওয়ালটন, মাইকেল ক্লিঞ্জার, রেইলি রুশো, মাহমুদ উল্লাহ (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, জোফরা আর্চার, আরিফুল হক, মোশাররফ হোসেন, শফিউল ইসলাম এবং আবু জায়েদ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.