Tuesday, July 28

টসে জিতে ফিল্ডিংয়ে ভারত

0

‘স্বপ্নে’র ফাইনাল বলা হচ্ছে একে। বহুদিন পর কোনো ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। আইসিসির কোনো ওয়ানডে টুর্নামেন্টে তো এই প্রথম। অনেক পাওয়ার এ ম্যাচে প্রাথমিক জয় হয়েছে ভারতের। টসে জিতেছেন বিরাট কোহলি এবং অনুমিতভাবেই ফিল্ডিং বেছে নিয়েছেন কোহলি। 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। লন্ডনের ওভালে ম্যাচটি শুরু হবে আজ রবিবার বিকাল সাড়ে ৩টায়। 

ভারত একাদশ: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্রর জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ। 
পাকিস্তান একাদশ: আজহার আলী, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব্ মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, হাসান আলী, জুনায়েদ খান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.