অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল আলোচিত দুই ম্যাচের টেস্ট সিরিজ অবশেষে শুরু হলো। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুই বড় টাইগার তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ক্যারিয়ারের ৫০তম টেস্ট এটি। বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’ এ এই প্রথমবার খেলছে অস্ট্রেলিয়া।
দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৭ বছরে মাত্র ৪বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে এবং দ্বিতীয়বার বাংলাদেশের মাটিতে ২ ম্যাচের সিরিজ দুটি হয়েছিল। গত ১১ বছরে দুই দলেরই একাধিক ক্রিকেট প্রজন্ম অবসরে গেছে। অজিদের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় হোম সিরিজ।
তামিম ইকবাল ও সাকিব আল হাসান নামছেন নিজেদের ৫০তম টেস্ট খেলতে। সাকিব-তামিম ও অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে দলে আছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান। স্পিন বিভাগ সামলাবেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। নতুন বলে শফিউলের সঙ্গে থাকছেন মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, নাসির হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম।
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন।