টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ

0

সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন। পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর নাজমুল হোসেনের এটিই প্রথম সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে ঘরের মাঠে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে জাকের আলির।

এদিকে শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা আইসিসির নিষেধাজ্ঞায় রয়েছেন। তাঁর বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন চারিত আসালাঙ্কা। ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে জাকের আলীর। এর আগে অবশ্য এশিয়ান গেমসে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন জাকের। প্রথমবারের মত দরে ডাক পাওয়া স্পিনার আল ইসলাম চোটে পড়ায় দলে ডাক পেয়েছেন জাকের। আজকের ম্যাচে তার অভিষেক হতে যাচ্ছে।

আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহীশ তিকশানা, আকিলা দনাঞ্জয়া, বিনুরা ফার্নান্ডো, মাতিশা পাতিরানা।

নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.