Wednesday, August 26

টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

0

বিশ্বকাপের ৩৮তম ম্যাচে আজ রোববার ইংল্যান্ডের মুখোমুখি ভারত। সেমিতে যাওয়ার লড়াইয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্যাপ্টেন ইয়ন মরগান।
এদিকে আজ ইংল্যান্ডকে হারাতে পারলেই অজিদের পর দ্বিতীয় দল হিসেবে সেমি নিশ্চিত করবে বিরাট বাহিনী। অন্যদিকে ভারতের বিপক্ষে ম্যাচটি জিতলেও সেমিফাইনাল নিশ্চিত হবে না ইংল্যান্ডের। আবার হারলেও সেমির আশা পুরোপুরি শেষ হয়ে যাবে না।

তবে ঘরের মাঠের বিশ্বকাপে লিগপর্ব থেকে বাদ পড়ার শঙ্কা ভালোভাবেই ভর করেছে ইংলিশদের মনে। তাই নিজেদের ভাগ্য নিজেদের হাতে রাখতে স্বাগতিকদের জন্য আজ সর্বার্থেই বাঁচা-মরার ম্যাচ।

এদিকে, ইংলিশদের হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাতেই নজর বিরাট কোহলির। তবে ইংল্যান্ডকে মোটেও হালকাভাবে নিতে চান না ভারত অধিনায়ক। ম্যাচকে বড় ম্যাচ হিসেবেই দেখছেন তিনি।

ভারত একাদশ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রিশভ প্যান্ট, এম এস ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া , মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, জাশপ্রীত বুমরা।

ইংল্যান্ড একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্ল্যাঙ্কেট, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.