Sunday, August 23

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

0

ঐতিহাসিক টেস্ট, উপমহাদেশের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে কলকাতায় বাংলাদেশ-ভারতের ম্যাচটির কথা। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের দলপতি মুমিনুল হক। প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলতে নামছে দুদল।

বাংলাদেশ একাদশে আসছে দুই পরিবর্তন। স্পিনার তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা হয়েছে পেসার আল-আমীনের। মেহেদী মিরাজের বদলে জায়গা হয়েছে স্পিনার নাঈম হাসানের। তবে ভারতীয় একাদশে আসেনি কোনও পরিবর্তন। ইন্দোরের একাদশ নিয়েই ইডেনে নামবে স্বাগতিকরা।

ভারত: মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রিদ্ধিমান সাহা (উইকেট-রক্ষক), উমেশ যাদব, রবিচন্দ্রন আশ্বিন, মোহাম্মদ শামী ও ইশান্ত শর্মা।

বাংলাদেশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেট-রক্ষক), নাঈম হাসান, আবু জায়েদ, আল-আমিন হোসেন ও এবাদত হোসেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.