Sunday, August 30

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

0

ভারতের বিপক্ষে মাস্ট উইন ম্যাচে হেরে শুরুতে ফিল্ডিং করতে হচ্ছে বাংলাদেশকে। বার্মিংহ্যামের এডবাস্টনে টস ভাগ্যে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হচ্ছে ম্যাচটি।

শেষ তিনটি আসরে বাংলাদেশ ও ভারতের মুখোমুখি লড়াই হয় তিনবার। যার মধ্যে ২০০৭ সালে ভারতকে হারিয়ে চমক দেখায় টাইগাররা। অবশ্য পরের দুটি আসরে হারতে হয়েছে তাদের। যদিও ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে ভারতের ম্যাচে আম্পায়ারিং নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন। আর সেই বিতর্কের জেরে আইসিসি সভাপতির দায়িত্বে থাকা বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল পদত্যাগ করেছিলেন।

বাংলাদেশের জন্য এই ম্যাচটি বাঁচা-মরার লড়াই। কারণ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। সাত ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন সাত নম্বরে। অপরদিকে গত রবিবার ভারতকে হারানোর পর ৮ ম্যাচ থেকে ইংল্যান্ডের পয়েন্ট এখন ১০।

সেক্ষেত্রে সেমিফাইনালে যেতে বাংলাদেশকে আজ ভারত ও শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে। তাতেও শেষ হবে না, তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচের দিকেও। সেই ম্যাচে ইংল্যান্ড জিতে গেলে দুই ম্যাচ জিতেও লিগ পর্ব থেকে ঘরে ফিরতে হবে টাইগারদের।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.