টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মীরহামজানী এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভূঞাপুরের নিকরাইল দাসপাড়া এলাকার বাসন্তী, আরতি রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। হতাহতরা জাকাতের কাপড়ের জন্য সকাল সাড়ে ৫টার দিকে রেললাইন ধরে সল্লা যাচ্ছিল। ট্রেনটি কালিহাতী উপজেলার মীরহামজানী এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ওই চার নারী নিহত হয়। এ সময় আহত হন আরও এক নারী। নিহতদের লাশ রেললাইনের পাশেই পড়ে রয়েছে।