Tuesday, September 15

টাঙ্গাইলের ঘাটাইলে ড্রামের ভিতরে মিলল ব্যবসায়ীর দ্বিখন্ডিত লাশ: গ্রেফতার ৩

0

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ধান ক্ষেত থেকে হেলাল উদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ীর দ্বি-খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার খিলপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হেলাল উদ্দিন গোপালপুর উপজেলার ডুবাইল এলাকার গাজী শেখের ছেলে। তিনি ভাঙ্গারির ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। প্রেমগঠিত কারণে এই হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ জানায়।
এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি এবং চাপাটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পুলিশ জানায়, এলাকাবাসীর উপজেলার খিলপাড়া এলাকায় একটি ধান ক্ষেতে ড্রামের ভিতরে একটি লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভিতর থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের লাশ দ্বিখন্ডিত ছিল। প্রথকে তাকে হত্যা করে লাশটি দুই খন্ড করে ড্রামের ভিতরে লাশ ভরে রাখে। ঘটনায় জড়িত সন্দেহে রাতেই জরিনা ও তার ছেলে শাহেদ (৩০) এবং মিন্টুকে (২৮) আটক করে। পরে তারা জিঞ্জাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে টাঙ্গাইলের গোপালপুরের নিজ বাড়ি থেকে ঘাটাইল উপজেলায় হেলাল উদ্দিন তার কর্মস্থলের উদ্যোশে বের হয়। পরে তার কর্মস্থলে আসছে ভাঙ্গারির জিনিসপত্র নিয়ে বের হয়ে আর আসেননি। পরে বিকেলের দিকে হেলাল বাড়িতে ফিরে না আসছে পরিবারের লোকজন তাকে একাধীক বার ফোন দিয়েও তার সাথে যোগাযোগ করতে পারেননি। এর পর থেকে তাকে আর পাওয়া যায়নি।

এ ব্যাপারে নিহতের শ্বশুড় আব্দুল বাছেদ বলেন, খোজাখোজির পর আমরা পড়ে জানতে পারি, মঙ্গলবার রাতে ঘাটাইলে একটি লাশ উদ্ধার হয়েছে। পরে আমরা থানায় এসে লাশটি শনাক্ত করি। আমরা এ ঘটনায় বিচারের দাবি করছি।

এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বলেন, মঙ্গলবার রাতে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিকল্পিকভাবে তাকে হত্যা করা হয়েছে। পরে বুধবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদি হয়ে মামলা করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.