Monday, September 7

টাঙ্গাইলের ঘাটাইলে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

0

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শহীদুল ইসলাম লেবু’র সমর্থনে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধ্বার সকালে ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফজলুল হক বীর প্রতীক।
ঘাটাইল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শহীদুল ইসলাম লেবু, উপজেলা সাবেক কমান্ডার মো. হাবিবুর রহমান,সাবেক ডেপুটি কমান্ডার শাহনেওয়াজ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সেই সাথে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শহীদুল ইসলাম লেবু নমিনেশন পেলে ঘাটাইল উপজেলার সার্বিক উন্নয়ন করতে পারবে। তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘাটাইল আসন হতে শহীদুল ইসলাম লেবুর জন্য নমিনেশন প্রার্থনা করছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.