Friday, August 14

টাঙ্গাইলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোরীসহ নিহত ৩

0

টাঙ্গাইলে নাগরপুর উপজেলার টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের দাসপাড়া নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এসময় তিনজন ঘটনাস্থলেই নিহত হয়।

নাগরপুর থানার তদন্ত ওসি বাহালুল খান সময় সংবাদকে জানান, সকালে নাগরপুর থেকে আরিচাগামী একটি ট্রাক উপজেলার দাসপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালকসহ তিন জন নিহত হয়। পরে পুলিশ সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ পুলিশের হেফাজতে রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.