Thursday, September 17

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালকসহ নিহত ৩

0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক-পিকআপ সংঘর্ষে পিকআপের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন আরটিভি অনলাইনকে বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক সকাল ৭টার দিকে সরাতৈল এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গগামী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের তিনজন নিহত ও একজন আহত হয়।

তিনি জানান, আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ থানায় রয়েছে। নিহতদের মধ্যে পিকআপের চালক, হেলপার ও একজন যাত্রী রয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.