Wednesday, September 16

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতির মুত্যু

0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতির মুত্যু হয়েছে। নিহতরা হলেন, সোফিয়া বেগম (৬০) ও আহাদ মিয়া (৫)। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সোফিয়া বেগম ঘাটাইল উপজেলার রসুলপুর এলাকার কালু মিয়ার স্ত্রী। আর নিহত শিশু আহাদ মিয়ার বাবার নাম সবুর আলী।

পুলিশ জানিয়েছে, কালিহাতী উপজেলার রাজাবাড়ী এলাকার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে তারা রেললাইনে সকালে হাঁটতে বের হয়। এসময় নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.