Friday, August 28

টাঙ্গাইলে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

0

টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভাণ্ডুলিয়া গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম (২৫) এবং বাইমহাটি আদালত পাড়া গ্রামের শরিফুল ইসলাম (৩২)। হতাহত সবাই অটোরিকশার যাত্রী।

মির্জাপুর থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা বাস দেওহাটা এলাকায় বিপরীত দিকে থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন। দুর্ঘটনায় আহত হন ছয়জন। এদের মধ্যে চারজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.