Wednesday, September 2

টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

রাবি প্রতিনিধি: কর্মক্ষেত্রে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে টিএমএসএস স্বাস্থ্য সেক্টর (টিএইচএস)-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য সেক্টরের গবেষণা, উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত “ম্যানেজারিয়াল ক্যাপাসিটি এনহান্সমেন্ট এন্ড বিইয়ন্ড” শীর্ষক শিরোনামের কর্মশালাটি টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড রফাতুল­াহ কমিউনিটি হাসপাতালের ১৭তলার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় স্বাস্থ্য সেক্টরের অধীভ‚ক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন কর্মকর্তা অংশ নেন। কর্মশালায় ব্যবস্থাপনা সংক্রান্ত গুণাবলীর পাশাপাশি নেতৃত্বের দক্ষতা বাড়ানোর জন্য চারটি সেশনে বিভিন্ন বিষয়ে তাত্তি¡ক ও প্রায়োগিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন অধ্যাপক মোঃ তৌফিক আহম্মদ, বিভাগের গবেষণা উপদেষ্টা ড. মোঃ আমিনুর রহমান, ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল হামিদ। গবেষণা ও পরিকল্পনা কর্মকর্তা মোঃ রহিদুল ইসলামের সঞ্চালনা ও গবেষণা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের নির্বাহী উপদেষ্টা প্রফেসর ডা. এম এইচ আলমগীর পাভেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডা. মোঃ মতিউর রহমান।
কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিষ্ঠানের উচ্চপদে কর্মরতদের শুধুমাত্র টেকনিক্যাল ও কনসেপচুয়াল দক্ষতা থাকাই যথেষ্ঠ নয়। লিডারশীপ দক্ষতাও সমানভাবে বাড়ানো দরকার। এই কর্মশালা সেই দক্ষতাগুলি অর্জনে বড় ভ‚মিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। রিসোর্সপারসনগণ আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের লিডারশীপ দক্ষতা উন্নয়ন বিষয়ক নানা অভিজ্ঞতা শেয়ার করেন কর্মশালায়। এই কর্মশালায় আলোচিত অনেক বিষয়ই কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে পেশাগত মানোন্নয়ন সম্ভব হবে বলে অংশগ্রহণকারীগণ আশা প্রকাশ করেন।
গবেষণা, উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের কো-অর্ডিনেটর ডা. মোহাম্মদ মাহবুব-উর রহিম কর্মশালা সুষ্ঠুভাবে আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ উন্নয়নে এই জাতীয় আরও উদ্যোগ নেওয়ার ব্যাপারে তাঁর বিভাগ সচেষ্ট থাকবে বলেও তিনি জানান। সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.