Thursday, August 20

টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে

0

ঢাকার টিকাটুলিতে অবস্থিত রাজধানী সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। বুধবার বিকাল ৫টা ১৫মিনিটে লাগা এ আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।

নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীস বর্ধন।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং কেউ হতাহত হয়েছেন কিনা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে রাজধানী সুপার মার্কেটের পশ্চিম পাশের নিচতলায় আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নিচতলার পুরো মার্কেটে। আগুন ছড়িয়ে পড়েছে দ্বিতীয় তলায়ও। আগুনের ধোঁয়ায় পুরো টিকাটুলি এলাকা ছেয়ে গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.