Friday, July 31

টিটিসি বাসা হতে উদ্বার অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি টিটিসি এলাকার বাসা হতে উদ্বার অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। রবিবার (১ডিসেম্বর) বিকাল ৫টায় উদ্ধার হওয়ায় ৭ফুট দৈঘ্য আজগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। এর আগে দুপুর ১টায় রাঙ্গামাটি কলেজগেইট টিটিসি একটি বাসা হতে এটি উদ্বার করে বন বিভাগ।

কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করার সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী, রাঙ্গামাটি টহল দলের নেতা সফিকুল ইসলাম, কাপ্তাই রাম পাহাড় বিট কর্মকর্তা মাসুদ আলম,রেজাউল করিম ও কাপ্তাই প্রেসক্লাবে সাবেক সভাপতি কবির হোসেনসহ বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.