তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। আজ রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে বাংলাদেশ। ১৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে রীতিমত তাণ্ডব চালাতে থাকেন ভারতীয় দুই ওপেনার রোহিত ও ধাওয়ান।
২৩ বলে ৬ চার ও ৩ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ন করেন রোহিত। উইকেটের খোঁজে মরিয়া টাইগার বোলাররা এখনো কোনো উইকেট শিকার করতে পারেননি। ওপেনিং জুটিতেই শতকের দেখা পায় টিম ইন্ডিয়া। তবে শেষ পর্যন্ত জুটিটি ভাঙ্গেন বিপ্লব।
বিপ্লবের বলে বোল্ড হয়ে ৩১ রান করে ফিরেন ধাওয়ান। এরপর মিঠুনের হাতে তালুবন্ধি হয়ে বিপ্লবের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন রোহিত। তিনি ৪৩ বলে ৬ চার ও ৬ ছয়ে ৮৫ রান করে ফিরেন। বিপ্লব ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছে।
ধাওয়ান-রোহিত ফিরলেও খুব সহজ ভাবেই জয়ের দার প্রান্তে পৌঁছে যায় ভারত। কে এল রাহুল ৮ রান ও আয়ার ২৩ রানে অপরাজিত থেকে খেলা শেষ করে।