Thursday, August 20

টি-২০ র‌্যাংকিংয়ের কোন জায়গায় নেই সাকিবের নাম!

0

আইসিসির টি-২০ র‌্যাংকিংয়ে বাংলাদেশের ওপরে আছে আফগানিস্তান। সেরা আটে আছে রশিদ খানরা। বাংলাদেশ সেখানে আছে নয়ে। টি-২০ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ে দাপট আফগান ক্রিকেটারদের দখলে। বোলিং এবং অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান নিজেদের কাছে রেখেছে তারা। তবে টি-২০ র‌্যাংকিংয়ের কোন জায়গায় নেই সাকিবের নাম!

বাংলাদেশ-ভারত, অস্ট্রেলিয়া-পাকিস্তান এবং নিউজিল্যান্ড-ইংল্যান্ড টি-২০ সিরিজ শেষে রোববার র‌্যাংকিং আপডেট করেছে আইসিসি। কিন্তু প্রকাশিত এই র‌্যাংকিং থেকে বাদ দেওয়া হয়েছে সাকিব আল হাসানের নাম। টি-২০ অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব আল হাসান ছিলেন দুইয়ে। শীর্ষে ছিলেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। সেখানে ম্যাক্সওয়েল দুইয়ে নেমে গেছেন। আর শীর্ষে উঠেছেন মোহাম্মদ নবী। বাংলাদেশের মাহমুদুল্লাহ টি-২০ অলরাউন্ডার তালিকায় আছেন চারে। কিন্তু দুইয়ে থাকা সাকিব সেরা একশ’তেই নেই।

টি-২০ র‌্যাংকিংয়ে সেরা বোলার রশিদ খান। নিউজিল্যান্ড স্পিনার মিশেল সাটনার ৭০০ রেটিং নিয়ে দুইয়ে আছেন। সেরা দশে আছেন আরেক আফগান স্পিনার মুজিব উর রহমান। টি-২০ বোলিং র‌্যাংকিংয়ে সেরা দশে ছিলেন সাকিব আল হাসানও। এখানেও নেই তার নাম। এছাড়া ব্যাটিং র‌্যাংকিং থেকেও সরিয়ে নেওয়া হয়েছে সাকিবের নাম।

অথচ টেস্ট এবং ওয়ানডে র‌্যাংকিংয়ে নাম আছে সাকিব আল হাসানের। টেস্টে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে তিনে আছেন সাকিব আল হাসান। তার ওপরে আছেন জেমন হোল্ডার এবং রবিন্দ্র জাদেজা। টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে সাকিব আছেন ২০ নম্বর অবস্থানে। ঠিক একইভাবে টেস্টে ব্যাটিং র‌্যাংকিংয়ে সাকিবের অবস্থান ৩০। ওয়ানডে ফরম্যাটে সেরা অলরাউন্ডারই আছেন সাকিব। ওয়ানডেতে বোলিং ও ব্যাটিং র‌্যাংকিংয়ে যথাক্রমে ২৭ ও ২৩ নম্বরে আছেন সাকিব। তার নাম বাদ দেওয়া হয়েছে শুধু টি-২০ র‌্যাংকিং থেকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.