জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন ও মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিতব্য চট্টগ্রামে ঐতিহ্যবাহী মেজবানে অংশ গ্রহণের উদ্দেশ্যে আজ দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পরিবহন বহর টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেছে।
পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সংগঠনের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন সৌদি আরবের অবস্থানকালে তাঁর অনুপস্থিতিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরীকে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সাংগঠনিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন।
আজ তার নেতৃত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তিনি বঙ্গবন্ধু কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।