কক্সবাজারের টেকনাফে একজনের লাশ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।বুদবার(৭ নভেম্বর) ভোররাতে উপজেলার হোয়াইক্যং পাহাড়ী ঢালাপথ হতে পরিত্যক্ত অবস্থায় একটি লাশটি উদ্ধার করে।উদ্ধার হওয়া ব্যক্তির নাম আলী হোসেন প্রকাশ সোনা মিয়া কোম্পানী (৩৮)।তিনি হোয়াইক্যং নয়া বাজারের পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত মোবারক আলীর ছেলে।পুলিশের দাবি নিহত ব্যক্তি তালিখা ভুক্ত ইয়াবা ব্যবসায়ি।
জানাযায়,ভোররাতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি সুব্রত রায় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ী ঢালাপথ হতে পরিত্যক্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করে।এবিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং উদ্ধার হওয়া লাশের পরিচয় সনাক্ত করে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান।