Thursday, September 10

টেকনাফে এক ব্যাক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

0

টেকনাফের বাহারছড়া এলাকা থেকে মোহাম্মদ বেলাল (৩২) হোসেন নামের এক ব্যাক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বেলাল হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী হোকাকিয়া পাড়ার নুর আহমদের ছেলে।

আজ (শুক্রবার) সকালে টেকনাফ মডেল থানা পুলিশ স্থানীয় সুত্রে খবর পেয়ে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বড় ডেইলের সাগর উপকূল হতে টেকনাফ বাহারছড়া শামলাপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে।

একটি বিশেষ চক্রের রোষানলে পড়ে সে বিগত ৫ বছর আগে হ্নীলা পশ্চিম সিকদার পাড়া হতে বসত-বাড়ি বিক্রি করে স্বপরিবারে কক্সবাজার গিয়ে বসবাস করে আসছে। সেখানে ফল-মূলের ব্যবসা করে জীবিকা চালিয়ে আসছিল বলে দাবী করেছে তার পরিবার ।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর মোঃ আনোয়ার হোসেন সংবাদের সত্যাতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত সন্ত্রাসাীদের গুলিতে তার মৃত্যু হতে পারে। লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ইয়াবা ব্যবসায়ী বলে তিনি ধারণা করছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.