কক্সবাজারের টেকনাফ উপজেলায় তিন রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আরও ৩ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তাঁদের পরিবার।
স্থানীয় লোকজনের খবরে আজ সোমবার সকাল ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যংয়ের চাকমারকুলের পারিয়াপাড়ার পাহাড়ের ভেতর থেকে একে একে তিনটি লাশ উদ্ধার করে পুলিশ।
তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তাঁদের পরিবার।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন,স্থানীয় রাখালদের খবরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশগুলো শনাক্তে কাজ চলছে। কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায় নিধ।
স্থানীয়রা জানান, উখিয়ার বালুখালি ক্যাম্প থেকে গত রাত ২টায় তাদের অপহরণ করে হোয়াইক্যং পাহাড়ে আনা হয়। তবে কি কারণে তাদের অপহরণ করা হয়েছিল জানা সম্ভব হয়নি। উদ্ধারকৃতদের উখিয়ার কুতুপালংয়ের আন্তর্জাতিক সংস্থা মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) হাসপাতাল ও মালয়েশিয়ান হাসপাতালে পাঠানো হয়েছে।