Saturday, August 29

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

0

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. হোছন (৩৯) নামে একমাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।হোছন হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া গ্রামের আনু মিয়ার ছেলে।
রোববার (২১ জুলাই) ভোরে উপজেলার হোয়াইক্যং এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। । ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আজ ভোরে হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হোছনকে উদ্ধার করা হয়। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অহিদ উল্লাহ, কনস্টেবল সজিব সরকার ও মনির হোসেন আহত হয়েছেন বলে তিনি দাবী করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.