Wednesday, August 26

টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

0

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিজিবির দাবি নিহতরা মাদক ব্যবসায়ী। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন খালে এ ঘটনা ঘটে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবা পাচারের খবর পেয়ে বিজিবির সদস্যরা মঙ্গলবার রাত ১১টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন খালে অবস্থান নেয়। এ ইয়াবা কারবারীদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ইয়াবা কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল দুইজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক। অন্যজন বাংলাদেশী। দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.