Thursday, September 17

টেকনাফে রোহিঙ্গা বস্তিতে আগুন, পুড়েছে ২৫ ঘর

0

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুলে অবস্থিত রোহিঙ্গা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ২৫টি ঘর। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি রণজিৎ বড়ুয়া জানান, টেকনাফের পাহাড়ে গড়ে ওঠা লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে কয়েক কিলোমিটার ভেতরে পাহাড়ে গড়ে উঠা রোহিঙ্গা বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বস্তির অন্তত ২৫টি ঘর পুড়ে যায়।

ওসি রনজিত বড়ুয়া জানান, খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।২০-৩০ মিনিটের মধ্যে সব ঘর ভস্মীভূত হয়ে যায় বলে স্থানীয় রোহিঙ্গারা জানান। তারা জানান, আগুনে ঘর পুড়লেও কেউ হতাহত হয়নি।
তিনি বলেন- পুড়ে যাওয়া ওই রোহিঙ্গা ক্যাম্পের কাছ থেকে সোমবার সকালে গলাকাটা রক্তাক্ত জখম অবস্থায় রোহিঙ্গা তিন যুবককে উদ্ধার করেছিল পুলিশ।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তিতে স্থানীয় দুর্বৃত্তরা রোহিঙ্গা ক্যাম্পের ভলান্টিয়ার মো. আবু ইয়াছেরকে (২২) গুলি করে হত্যা করে। এ ঘটনার তিনদিন পর লেদা অনিবন্ধিত ক্যাম্পের অনতিদূরে চাকমারকূল পাহাড়ি এলাকার রোহিঙ্গা ক্যাম্পের নিকটবর্তী এলাকা থেকে গলা কাটা জখম অবস্থায় রোহিঙ্গা তিন যুবককে ৩ সেপ্টেম্বর উদ্ধার করে টেকনাফ থানা পুলিশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.