Friday, July 31

টেক্সাসে গির্জায় প্রার্থনার সময় বন্দুকধারীর গুলিতে নিহত ২৭

0

যুক্তরাষ্ট্রের টেক্সাসের উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস ব্যাপটিস্ট চার্চে প্রার্থনার সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ২৭ জন নিহত হয়েছে। গতকাল রবিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় এ হামলা হয় বলে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে।

ঘটনাস্থল থেকে একজন পুলিশ কমিশনার অন্তত ২৭ জন নিহতের কথা নিশ্চিত করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া গুলিতে আরও অনেককে আহত হওয়ার কথা জানিয়েছেন তিনি। এফবিআই’র সান আন্টোনিও শাখা এ ঘটনায় তাদের কর্মীদের মোতায়েন করার কথা জানিয়েছে। তারা বলেছে, বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

এদিকে চার্চে হামলার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায়৷ এলাকাটি তারা ঘিরে ফেলে৷ এফবিআই এজেন্টরাও সেখানে দ্রুত পৌছে যান৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, টেক্সাস পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়েছে৷ তবে তার পরিচয় এখনও জানা যায়নি৷ হামলার নেপথ্যে কোন জঙ্গি যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷

অপরদিকে বন্দুকধারীর হামলায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে নামানো হয়েছে হেলিকাপ্টার৷

এ ব্যাপারে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাববোট জানান, পুলিশকে ধন্যবাদ দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য৷ যারা আহত হয়েছেন তাদের আরোগ্যের কামনা করছি৷

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.