চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ (মহাজোট) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সমর্থনে ২৬ ডিসেম্বর টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আহমদ হোছাইনের সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, মহিলা কাউন্সিলর আনজুমান আরা বেগম, সাবেক সভাপতি খাইরুল ইসলাম ককসী, উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, আলহাজ্ব বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ গোলাম নবী, মোহাম্মদ লিয়াকত আলী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তাবৃন্দ, উপদেষ্টা ও পৃষ্টপোষক পরিষদের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিষ্টার নওফেল বলেন, টেরীবাজার বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। নির্বাচিত হলে তিনি ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও হয়রানীরোধে দৃঢ় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন।