Friday, August 21

টোলারবাগে একজনের মৃত্যু, পরিবারের দাবি করোনায়

0

রাজধানীর মিরপুরের টোলারবাগের এক বাসিন্দা আজ রবিবার সন্ধ্যায় মারা গেছেন। মৃত ব্যক্তির সায়েন্স ল্যাবরেটরির সাবেক কর্মকর্তা। পরিবারের সদস্যরা বলছেন, আজ বিকেলে কুর্মিটোলা হাসপাতাল নেওয়ার পর সেখান থেকে জানানো হয় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে মারা গেছেন।

টোলারবাগের যে ব্যক্তি গতকাল শনিবার রাতে মারা গেছেন, তাঁর সঙ্গে আজ যিনি মারা গেছেন তাঁর ঘনিষ্ঠতা ছিল। তিনি থাকতেন তাঁদের পাশের ভবনে।

মৃত ব্যক্তির স্বজনেরা জানান, ওই ব্যক্তির দুদিন ধরে কাশি হচ্ছিল। খাওয়ার রুচি চলে গিয়েছিল। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গতকাল শনিবার তাঁকে নিয়ে যাওয়া হয়। ওখানে কিছু নমুনা সংগ্রহের পর চিকিৎসকেরা বাসায় পাঠিয়ে দেন। সকালে আইইডিসিআর তাঁর নমুনা সংগ্রহ করে। আজ বিকেল থেকে তাঁর শরীর আবার খারাপ হতে থাকে। একপর্যায়ে শ্বাসকষ্টে তিনি অচেতন হয়ে পড়েন। অ্যাম্বুলেন্স ডাকার পর রোগীর উপসর্গ শুনে অ্যাম্বুলেন্সচালক তাঁকে হাসপাতালে নিতে অস্বীকৃতি জানান। পরে তাঁরা আরেকটি অ্যাম্বুলেন্স ডেকে কুর্মিটোলায় যান। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.