ট্রাকে ও ট্রেনের ধাক্কায় নিহত২

0

যশোরে ঘন কুয়াশার মধ্যে একটি ট্রাকে ট্রেনের ধাক্কায় ট্রাকটির চালক ও সহকারী নিহত হয়েছেন।

যশোর রেল পুলিশের পরিদর্শক শাহিদুল ইসলাম জানায়, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলাধীন চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পারভেজ (২৬) ওই ট্রাকের চালক, তার বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকমারী গ্রামে। আর নাজমুল হাসান (২৮) ছিলেন চালকের সহকারী, তার বাড়ি একই জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে।

পণ্যবোঝাই ট্রাকটি যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় সেটি খুলনাগামী রকেট মেইলের সামনে পড়ে যায়।

ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক ও তার সহকারী।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.