Monday, September 14

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা, নিহত ৫

0

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দাঁড়িয়ে থাকা কয়েকটি অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঠাকুরদিঘী সিএনজি অটোরিকশাস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক কামরুল (৪৫), শাহ আলম (৪০), মোশারফ হোসেন (২৬), দিদারুল আলম (৩৫)এবং অটোরিকশার যাত্রী মহিউদ্দিন (৬০)।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হোসেন জানান, মঙ্গলবার ভোরে ঢাকামুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো ১৬-৫২৩৫) বেপরোয়াগতিতে এসে ঠাকুরদিঘী সিএনজি অটোরিকশাস্ট্যান্ডে ঢুকে পড়ে। এসময় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অটোরিকশা চালকদের চারজন ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) টিপু জানান, ভোরে একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশার উপর পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে গেছে বলে জানান এসআই টিপু

স্থানীয় দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম আবু সুফিয়ান জানান, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার উপর পড়লে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়। যে জায়গায় ট্রাকটি পড়েছে সেটি একটি অটো স্ট্যান্ড। ভোরে চালকরা বসে সেখানে আড্ডা দিচ্ছিলেন। তিনি বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.