ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩৪বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি চৌকশ দল মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে রানীশংকৈল থানাধীন রাউতনগর পুলপাহাড় গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মোঃ গোলাম রব্বানী (৫৫) গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩৪ (চৌত্রিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে রানীশংকৈল থানায় মামলা দায়ের করা হয়।