ঠাকুরগাঁও জেলায় প্রায় দুশত বছরের পুরনো আম গাছ

0

গৌতম চন্দ্র বর্ম্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় প্রায় দুই বিঘা জুড়ে আছে একটি আমগাছ। দেখলে মনে হয় বিরাট এক আম বাগান। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, এই মহীরূহের বয়স আনুমানিক দুইশ বছরের কম নয়। গাছটি আছে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মুণ্ডুমাল গ্রামে। বালিয়াডাঙ্গী শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হরিণমারী সীমান্ত এলাকার নয়াপাড়ায় গেলে গাছটি দেখা যাবে।

সূর্যপুরী জাতের আমের গাছ এটি। প্রায় ৩০ গজ প্রস্থ এর কাণ্ড। গাছটি চারদিকে ছড়িয়ে দিয়েছে এর ডালপালা। মাটির উপর দিয়ে লতার মত নুয়ে গেছে কিছু ডালপালা। সেগুলোর দৈর্ঘ্য ২৫ থেকে ৩০ গজ। দুই বিঘা জমি জুড়ে ভূমি জুড়ে এলিয়ে থাকা গাছটিকে দেখলে মনে হয় সারি সারি আম গাছ জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। আবার কখনও কখনও মনে হয় গাঢ় সবুজ একটি টিলা।

পৈতৃক সূত্রে এই গাছের মালিক নুর ইসলাম। তিনি এবছর গাছটির আম ৮১ হাজার টাকায় বিক্রি করেছেন।

গাছের বয়স সম্পর্কে জানতে চাইলে একজন স্থানীয় জানান, তার বাবা দাদাও এই গাছটির বয়স বলতে পারেননি। রোজ গাছটি দেখতে দর্শনার্থীর ভিড় হয়। এক শিশু দর্শনার্থী বলে, “আমি বগুড়া থেকে এসেছি। কিন্তু গাছটির ইতিহাস সম্পর্কে কিছুই জানতে পারিনি।” এলাকাটিকে পর্যটন স্পট করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.